রোজদিন ডেস্ক : অসমের অকাল প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের চিতাভস্ম বিতরণের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। অনলাইনে তা মিলবে বলে প্রকাশ। সারা দেশে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জুবিন অনুগামী তা সংগ্রহ করেছেন বলে জানা যায়।
আমজনতার দাবিতে অসম সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান। গতকাল প্রয়াত গায়কের চিতাভস্ম নগাঁও আসে। সেখানে বহু সংখ্যক জুবিন গর্গ অনুগামীরা প্রদীপ জ্বালিয়ে প্রিয় গায়ককে স্মরণ করেন। গণকন্ঠে ধ্বনি ওঠে, জুবিন গর্গ অমর রহে! অনেককে অঝোরে কাঁদতেও দেখা যায়।
গত সপ্তাহে সিংগাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে আচমকা দুর্ঘটনায় প্রাণ হারান এই জনপ্রিয় গায়ক। বহুমুখি প্রতিভার অধিকারী জুবিন তাঁর রাজ্য অসমের সীমানা ছাড়িয়ে সারা দেশেই জনপ্রিয় ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে এখন ও শোকস্তব্ধ সমগ্র অসম।
সরকারি সুত্রে প্রকাশ, প্রিয় গায়কের চিতাভস্ম কেউ চাইলে অনলাইনে আবেদন জানাতে হবে। ইতিমধ্যেই এই বিষয়ে অনেকে আগ্রহ ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

Be the first to comment