Kakoli vs. Kunal : মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করার পর থানায় অভিযোগ দায়ের কাকলির, আজই পুলিশি তলব কুণাল ঘোষকে

Spread the love

প্রতিবেদন: Kakoli vs. Kunal : প্রথমে নবান্নে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীর কাছে নালিশ। তারপর বারাসত থানায় কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষদস্তিদার। সেই অভিযোগের ভিত্তিতেই কুণাল ঘোষকে আজ বৃহস্পতিবার তলব করল বারাসত থানা। তলবের কথা স্বীকার করে কুণাল জানিয়েছেন, তিনি আজ বারাসত যাচ্ছেন। এই প্রসঙ্গে কুণাল বলেন, আমি অবশ্যই যাব। যখনই এইসব আইনি ব্যাপারে তলব করা হয়, আমি পারলে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আমি কোনও অপরাধ করিনি। রাজনৈতিক উদ্দেশ্যেই ডাকা হয়েছে আমাকে। পুলিশ নিজের কাজ করেছে। আমি আমার কাজ করব। তিনি আরও বলেন, আমি নির্দিষ্টভাবে জানি না কার অভিযোগ। অনুমান করতে পারি যে কেউ কেউ নবান্নে গিয়ে কীসব অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে হয়তো মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন অ্যাকশন নিতে। আমার দলের প্রতীকে, আমার দলের সাংসদ হিসাবে জিতে কেউ যদি অন্য দলে জেতে চান, তবে আমি তাঁকে বিশ্বাসঘাতক, গদ্দার বলেছি, পরেও তাই বলবো। আমার বয়ান বদলাবে না।

সাংসদ কাকলী ঘোষ দস্তিদার সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন কুণাল ঘোষের বিরুদ্ধে। তাঁর অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টের মাধ্যমে কাকলি ও তাঁর পরিবারকে অপমান, আক্রমণ করেছেন কুণাল। এতে অসম্মানিত বোধ করেছেন সাংসদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*