কালীঘাট সহ একাধিক থানার ওসি বদল

Spread the love

রোজদিন ডেস্ক : দ্বিতীয় দফার ভোটের মুখে ফের কালীঘাট-সহ কলকাতা পুলিশের একাধিক থানায় ওসি বদল করা হল। নির্বাচন কমিশনের নির্দেশে এই রদবদল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের ইন্সপেক্টর গৌতম দাস। শুধু কালীঘাট নয়, আরও কয়েকটি থানার দায়িত্বেও রদবদল করা হয়েছে। দক্ষিণ বিভাগের ইন্সপেক্টর সুব্রত পাণ্ডেকে আলিপুর থানার ওসি করা হয়েছে। স্পেশ্যাল ব্রাঞ্চের ইন্সপেক্টর উৎপল পর্ককে কালীঘাট থানার অতিরিক্ত ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আলিপুর থানার অতিরিক্ত ওসি চামেলি মুখোপাধ্যায়কে উল্টোডাঙা মহিলা থানার ওসির পদে পাঠানো হয়েছে। গত ২৯ মার্চই কালীঘাট থানার ওসি পদে পরিবর্তন করেছিল কমিশন। তখন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে ওই দায়িত্বে আনা হয়েছিল। এক মাস পূর্ণ হওয়ার আগেই ফের বদলের সিদ্ধান্ত নিল কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*