Kalighat, আজ দিনভর পুজো, সন্ধ্যায় বিশেষ মহালক্ষ্মী পুজো

Spread the love

রোজদিন ডেস্ক :

আজ সকাল থেকেই ব্যস্ত কালীঘাট সহ রাজ্যের সব কালী মন্দিরও। এবার সকালেই অমাবস্যা পড়ায় সকাল থেকেই মায়ের বিশেষ পুজো চলছে।

সূত্রের খবর, প্রতি অমাবস্যাতেই কালীঘাটে বিশেষ নিশি পুজো হয়।

আজ সন্ধ্যায় কালীঘাটে বিশেষ মহালক্ষ্মী পুজো হবে।

এর জন্য বিশেষ আয়োজন চলছে। সব সেবায়েত দের বাড়ি থেকে মায়ের পুজোর নৈবেদ্য আসবে। অলক্ষ্মীকে বিদায় জানিয়ে হবে লক্ষ্মীর আরাধনা।

এরপর রাতের দিকে হবে মা কালীর বিশেষ নিশিপুজো।

সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়ে গমগম করছে মন্দির ও সংলগ্ন চত্বর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*