SUPREME COURT: এবার ১০ বিধায়কের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে তৃণমূল

Spread the love

প্রতিবেদন: প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের দুই শিবিরের লড়াই একেবারে চূড়ান্ত পর্যায়ে। সন ঠিক থাকলে আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবারই এর ফয়সালা হয়ে যেতে পারে। এমন অবস্থায় দুই শিবিরের সংঘাতে নয়া মোড়। এই টানাপোড়েনের মধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। এবার তৃণমূলের টিকিটে জেতা ১০জন ঋত শিবিরের বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানাল তারা। সোমবারই এই সংক্রান্ত একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে বলে জানান দলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সোমবার দিল্লিতে এই সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, এদিনই স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে। শোভনদেব চট্টোপাধ্যায় আবেদন করেছেন। ঠিক যেমন ২০ জন সাংসদদের বিরুদ্ধে করা হয়েছিল, সেরকমই আবেদন জানানো হয়েছে। ঋতপন্থী বিধায়কদের সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে চিঠি দিয়েছিল কালীঘাট শিবির। সেই চিঠির প্রেক্ষিতে কেন এখনও কোনও ব্যবস্থা নেওয়া হল না, সেই ক্ষেত্রে স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হল তৃণমূল। এই ১০ জন বিধায়ক হলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরূপ রায়, বিপ্লব মিত্র, রথীন ঘোষ, জাভেদ খান, শিউলি সাহা, ফিরহাদ হাকিম, আখরুজ্জামান এবং সাবিনা ইয়াসমিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*