রোজদিন ডেস্ক: ডিএম কে নেত্রী তথা সাংসদ কানিমোঝি বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র সঙ্গে দেখা করেন। আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস কে বাদ দিয়ে জোট করা নিয়ে তাঁদের কথা হয়েছে বলে জল্পনা শুরু হয়েছে।তামিলনাড়ু তে কংগ্রেস টি ভি কে নেতা বিজয় কে সমর্থন করা নিয়ে ক্ষুব্ধ ডি এম কে। কংগ্রেস কে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট গঠন নিয়ে দলের নেতা এম কে স্ট্যালিন ভাবনা চিন্তা করছেন বলে খবর। তাঁর দূত হিসাবে কানিমোঝি বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী র সঙ্গে দেখা করেন বলে রাজনৈতিক মহল মনে করেন৷ এর আগে তিনি উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, তাঁর সাংসদ কন্যা সুপ্রিয়া সুলে প্রমুখের সঙ্গেও দেখা করেন।
রাজ্যে ক্ষমতা হারিয়ে মমতা ব্যানার্জি এখন ভাঙা দল নিয়ে যথেষ্ট ই অস্বস্তি তে। তাঁর ভবিষ্যত রাজনৈতিক কর্মপন্থা কি হবে তা ও এখন পরিস্কার নয়।

Be the first to comment