এসআইআরে ডাক পেলেন সিপিএমের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরে ডাক পেলেন বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি। আগামী ২ জানুয়ারি তাঁকে তলব করেছে নির্বাচন দফতর। দলের ডাকাবুকো নেতা কান্তিবাবু অবশ্য এতে বিচলিত না। কেন তাঁকে ডাকা হয়েছে জানেন না। নির্বাচন দফতরকে সব রকম ভাবে সহযোগিতা করবেন বলেও তিনি জানান।
সূত্রের খবর, এসআইআরের ফর্মে আত্মীয় সম্পর্কে কোন তথ্য না দেওয়ায় তাঁকে তলব করা হয়েছে। আগামী ২ জানুয়ারি মথুরাপুর দু নম্বর ব্লক অফিসে তাঁকে যেতে বলা হয়েছে। সঙ্গে কি নথি নিতে হবে তাও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এসআইআরে অতি প্রবীণ, অসুস্থ, প্রতিবন্ধী, অন্তসত্বা প্রমুখদের ডাকা হওয়ায় বিভিন্ন মহলে তীব্র অসন্তোষ, ক্ষোভ দেখা দিয়েছে, পরে এই সব নিয়ে কমিশন কিছুটা নমনীয় হলে ও বিরক্ত আমজনতা। এমনকি বহু বিশিষ্ট ব্যক্তিরাও এই শুনানি থেকে বাদ যাচ্ছেন না। এবার এতে যুক্ত হল বাম জমানার মন্ত্রী কান্তি গাঙ্গুলির নামও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*