কর্ণাটকে পেঁয়াজের দামে রেকর্ড পতন; পড়ুন!

Spread the love
হুবলি, ধারওয়ার, হাভেরি, গাদগ, বাগালকোটে, বেলাগাও, দাভাঙ্গেরে ও চিত্রদুর্গা অঞ্চলে ১০০ কিলোগ্রাম পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১০০টাকায় । স্থানীয় কৃষকদের মতে হঠাৎ করে আমদানি বৃদ্ধি পাওয়ায় এই অবস্থা । মূলত মহারাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হওয়ার ফলে হঠাৎ করেই দাম কমতে শুরু করেছে। অবস্থা এমনই, যানবাহনের খরচটুকু তুলতেও ব্যর্থ হচ্ছেন কৃষকরা।
পেঁয়াজের দামে রেকর্ড পতন কর্ণাটকে । এক কিলো পেঁয়াজের দাম ১টাকা তাও আবার হোলসেল বাজারে। গত এক সপ্তাহ ধরেই ক্রমশ কমেছে পেঁয়াজের দাম যার ফলে দুশ্চিন্তা বেড়েছে কৃষকদেরও। দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যে এহেন অবস্থায় চিন্তায় ব্যবসায়ীরা ।
পাশাপাশি কর্ণাটক থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ রপ্তানি হয় প্রতিবেশি রাজ্য তামিলনাড়ুতে কিন্তু গত এক সপ্তাহে সাইক্লোন গাজার কারণে সেখানে যেতে পারেন নি ট্রাকচালকরা ফলে রপ্তানি একপ্রকার বন্ধই রয়েছে । অন্য কোনও উপায় না দেখে বেশ কয়েকজন কৃষক মাত্র এক টাকায় এক কিলো পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন । বিষয়টি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কৃষিজীবি সংগঠন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*