রোজদিন ডেস্ক: কলকাতার এস আর এফ টি আই এর পরিস্থিতি নিয়ে জরুরি হস্তক্ষেপের আর্জিতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কে চিঠি দিলেন কেরলমের সিপিএম সাংসদ জন ব্রিটাস। বৃহস্পতিবার লেখা এই চিঠি তে তিনি বলেন, যে পড়ুয়া রা ওখানে আক্রমণের শিকার হয়েছেন, তাঁদের ই এখন নিরাপত্তার নিশ্চয়তা ও জবাবদিহির জন্য প্রতিষ্ঠানের প্রশাসনের সঙ্গে লড়তে হচ্ছে। এই পরিস্থিতি কখনও গ্রহণ যোগ্য নয়।।
পড়ুয়াদের চুপ করিয়ে দিয়ে সমস্যার সমাধান হয় না। পড়ুয়াদের ভয় দেখানো, মারধরের ঘটনা র স্বাধীন তদন্তের তিনি দাবি করেন৷
আন্দোলনে জড়িত থাকায় পড়ুয়া দের বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার, প্রতিষ্ঠানে পড়াশোনার স্বাভাবিক পরিস্থিতি ফেরানো ইত্যাদি নিয়েও জন ব্রিটাস কেন্দ্রীয় মন্ত্রী কে অনুরোধ করেন।
উল্লেখ্য, সাতাশে সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানে একটি অনুষ্ঠান কেন্দ্র করে তুমুল অশান্তি হয়। দীর্ঘ ঐতিহ্য পুর্ণ এই প্রতিষ্ঠানের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ব্যবস্থা নিতেও তিনি অশ্বিনী বৈষ্ণব কে অনুরোধ করেন।

Be the first to comment