Keralam HC, নির্যাতনে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের অনুমতি

Spread the love

রোজদিন ডেস্ক : 
যৌন নির্যাতনের শিকার এক নাবালিকার গর্ভপাতের অনুমতি দিল কেরলম উচ্চ আদালত। সাতাশ সপ্তাহের অন্তঃসত্ত্বা নাবালিকা,তার বাবা মায়ের আর্জিতে এই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আদালত।
এই সংক্রান্ত বিষয়ে গঠিত মেডিকেল বোর্ড বত্রিশ সপ্তাহ অবধি অপেক্ষা করার সুপারিশ করেছিল। উচ্চ আদালত নির্যাতিতার ইচ্ছাকেই সম্মান জানিয়ে সাতাশ সপ্তাহের অন্তঃসত্ত্বার গর্ভপাতের অনুমতি দিয়েছে।
এই প্রক্রিয়ায় সরকারকে ভ্রুণের টিসু ও রক্তের নমুনা সংরক্ষণেরও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পরবর্তী কালে ডিএনএ পরীক্ষা-সহ নানা পরীক্ষার জন্য তা প্রয়োজন হতে পারে। ধর্ষিতা হওয়ায় নাবালিকা অন্তঃসত্ত্বা হয়। এই বিষয়ে এফআইআরও দায়ের করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*