রোজদিন ডেস্ক :
বেপরোয়া গাড়ির ধাক্কায় কেরলমে (Keralam Tragedy) শিশু পুত্রসহ মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক তরুণ দম্পতি।
শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় গুরুভায়ুর – কুল্লমকুলম হাই ওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। একটি ফোন আসায় বাইক থামিয়ে মুনির কথা বলছিলেন। আচমকা একটি বেপরোয়া গাড়ি এসে তাঁর বাইকে ধাক্কা মেরে উধাও হয়। মুনির, স্ত্রী সাফনা ও পুত্র ইয়ামাল (৩) এর ফলে রাস্তায় ছিটকে পড়েন। পরে পথচারীরা তাঁদের হাসপাতালে নিয়ে গেলেও কাউকে বাঁচানো যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করে দুজনকে গ্রেফতার করেছে। চালক পলাতক। গাড়িটি একটি পানশালা থেকে ফেরার সময় বাইকে ধাক্কা দিয়ে উধাও হয়েছিল।

Be the first to comment