পি এম শ্রী বাতিল করলো কেরালা সরকার

Spread the love

রোজদিন ডেস্ক : 
ঘরে বাইরে প্রবল সমালোচনা ও চাপের মুখে পি এম শ্রী প্রকল্প বাতিল করলো কেরালা সরকার। এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে তা জানিয়েও দেওয়া হয়েছে !
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইসিং ইন্ডিয়া (পি এম শ্রী) প্রকল্পে অংশ নিতে সমঝোতাপত্র স্বাক্ষর করায় শরিক সিপিআই-এর তোপের মুখে পড়েন সিপিএমের শিক্ষামন্ত্রী শিবানকুট্টি। সিপিআই-এর অভিযোগ, বামফ্রন্ট, রাজ্য সরকারের সঙ্গে কোন আলোচনা না করেই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল ও কেরালার মুখ্যমন্ত্রী তাঁদের শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়ালেও সিপিআই এর বিরোধিতা থেকে সরেনি। তাদের বক্তব্য, সারা দেশে বামপন্থীরা যেখানে কেন্দ্রীয় শিক্ষা নীতির বিরোধী, সেখানে দেশের একমাত্র বামশাসিত রাজ্য কেরালায় পি এম শ্রী চালু হলে বিরূপ বার্তা যাবে।
পক্ষান্তরে, সিপিএম ও শিক্ষামন্ত্রী শিবানকুট্টির বক্তব্য ছিল, তাঁরা কখনোই কেন্দ্রীয় শিক্ষা নীতি গ্রহণ করবেন না। কেরালা তাদের নিজেদের শিক্ষা নীতিই কার্যকর করবে। একমাত্র রাজ্যের পড়ুয়াদের স্বার্থের কথা ভেবে এই সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। এই খাতে কেন্দ্র থেকে পাওয়া বিপুল অর্থ রাজ্যের শিক্ষা উন্নয়নে ব্যয় করা যাবে।
আগামী বছর কেরালার গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে শেষ অবধি এই সিদ্ধান্ত থেকে সরে এলো সিপিএম তথা কেরালা সরকার। আজ সিপিআই মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সরকারিভাবে তা বাতিল করলো কেরালা সরকার।
প্রসঙ্গত, কেন্দ্রের নয়া শিক্ষা নীতিতে আর এসএসএর প্রভাব, বিজ্ঞানমনস্কতা, প্রগতিশীলতার অভাব ইত্যাদি অভিযোগে বামপন্থী মহল তীব্র বিরোধিতা জারি রেখেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*