রোজদিন ডেস্ক : দেশের জন্য মোদিজি, এখানকার দুরবস্থার জন্য মমতা ব্যানার্জি দায়ী। যে বাংলা এক সময় সব দিকে উন্নত ছিল, এখন সেখানে কেউ আসে না কেন? কারণ বিজেপি ও টিএমসি-র ঝগড়া। কেন এই রাজ্যের মানুষদের অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হয়? দায়ী টিএমসি।
প্রধানমন্ত্রী কে তোপ দেগে তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চান ? এই প্রশ্ন তুলে খড়গেজি বলেন, যেভাবে উনি নিজের সব কাজ ফেলে এখানে আসছেন, মনে হচ্ছে উনি প্রধানমন্ত্রী থাকবেন? নাকি এখাবকার মুখ্যমন্ত্রী হতে চান?
কংগ্রেস প্রার্থীদের হয়ে আজ কোচবিহার ও শিলিগুড়িতে জনসভায় বক্তব্য রাখেন তিনি।
বলেন, এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। মোদিজিকে সবক শেখানোর জন্য আহবান জানান।
বিজেপি ও টিএমসি-র ঝগড়ায় এই রাজ্য সব দিকে পিছিয়ে পড়েছে বলে জানান তিনি। বলেন, এখানে বেরোজগারি বড় সমস্যা৷ এখানকার মানুষ রা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছেন। এর মূলে আছে টিএমসি। দেশের দুরবস্থার জন্য প্রধানমন্ত্রী দায়ী, আর এখানকার এই পরিস্থিতি র জন্য মমতা ব্যানার্জি দায়ী বলে তোপ দাগেন তিনি।
সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ না হওয়ায় রাজ্যের নির্বাচনী প্রচারে এসে বিরোধীদের তোপ দেগে গেছেন প্রধানমন্ত্রী।
আজ মল্লিকার্জুন খড়গে এই বিষয়ে ব্যাখ্যা করেন। বলেন, মোদিজির মূল উদ্দেশ্য মহিলা বিল না, ছিল এলাকা পুনর্বিন্যাস। বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে তা রুখে দিয়েছেন।
স্বাধীনতা আন্দোলন সহ দেশ গঠন, উন্নয়নে কংগ্রেসের ত্যাগ, অবদানের কথা বলেন তিনি। দেশের জন্য ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর প্রাণ দানের উল্লেখ করেন। উচ্ছ্বসিত প্রশংসা করেন রাহুল গান্ধীর। বলেন, উনি কি আগে মন্ত্রী-সহ অন্য কোন পদ নিয়েছেন? রাহুল গান্ধীর চার হাজার কিমি ব্যাপী ভারত জোড়ো যাত্রার উল্লেখ করেন। এই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের দু-হাজার টাকা দেওয়া সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পর কথা বলেন।
বিজেপির মুসলমানদের প্রতি বিরাগ, বিভাজনের মনোভাবের তীব্র নিন্দা করেন। নেহরুজি র আমল থেকে দেশে সব সম্প্রদায়ের মিলে মিশে থাকার কথা বলেন।
সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ না হওয়া নিয়ে প্রধানমন্ত্রী বিরোধীদের সম্পর্কে মিথ্যা বলছেন বলে তোপ দাগেন।
দুপুরে কোচবিহার ও বিকেলে শিলিগুড়ির জনসভায় উপছে পড়া ভিড় দেখে দৃশ্যত খুশি জাতীয় কংগ্রেস সভাপতি বলেন, এবার তাঁরা এককভাবে এখানে লড়ছেন। বিভাজন, দুর্নীতি ইত্যাদি র বিরুদ্ধে কংগ্রেসের সরকার গড়ার আহবান জানান। দৃঢ়তার সঙ্গে বলেন, কেউ ভয় পাবেন না। ভয় পাওয়া মানেই মৃত্যু।
প্রধানমন্ত্রীর যাদু এই রাজ্যে চলবে না। বিজেপি – টিএমসি-র জন্য এখানে কিছু হচ্ছে না, স্বামী-স্ত্রী-র ঝগড়া হলে সন্তান যেমন ভোগে, এই রাজ্যের অবস্থা এখন তেমন বলে মন্তব্য করেন।
মল্লিকার্জুন খড়গে বলেন, একমাত্র কংগ্রেসই দেশকে ঐক্যবদ্ধ রাখতে, উন্নয়ন, ভাল করতে পারে।
জনসভায় রাজ্যে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, সংশ্লিষ্ট অঞ্চলের কংগ্রেস প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Be the first to comment