Kochi Tragic Accident, নির্বিকার ঘাতক গাড়ির তরুণ চালক!

Spread the love

রোজদিন ডেস্ক: গভীর রাতে তিন টি পানশালায় মদ্যপান করে বন্ধুদের নিয়ে গাড়ি চালাতে গিয়ে একসঙ্গে তিনজন নিহত হলেও নির্বিকার ঘাতক গাড়ির তরুণ চালক। রবিবার কাকভোরে কেরলমের কোচিতে বিলাসবহুল মিনি কুপার ধাক্কা দেয় এক বাইকে। এতে দুই তরুণী সহ তিন জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান।
পুলিশ উনিশ বছরের সুহেল সজীব কে গ্রেফতার করে। সূত্রের খবর, মত্ত অবস্থায় প্রচন্ড গতিতে গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। স্থানীয় মানুষ বিক্ষোভে ফেটে পরেন। নির্বিকার তরুণ চালক জানায়, রাস্তা তো গাড়ি চালানোর জন্যই।।আর এই ব্যাপার তার বাবা বুঝে নেবেন বলে তার মন্তব্যে বিস্নিত পুলিশ।
কেরলমে তেইশ বছর বয়েসের আগে মদ্যপান নিষিদ্ধ।। উনিশের তরুণ সোহেল বন্ধুদের নিয়ে কোন তিনটি পানশালায় গেছিল, পুলিশ তা খতিয়ে দেখছে।
তার দুই বন্ধুকেও গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ইজাজ, দেবিকা ও গোপিকার মর্মান্তিক মৃত্যু তে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*