Kolkata Airport : এটিসি ভবনে আগুন,  উড়ান স্বাভাবিক

Spread the love

রোজদিন ডেস্ক : 
আজ ভোর ৪ টে নাগাদ কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এটিসি ভবনে আগুন লাগে। প্রথমে আগুনের ফুলকি, তারপর দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দ্রুত তা নিয়ন্ত্রণ করা হয়। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিভিয়ে ফেলে। বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানান, এর ফলে উড়ানে কোন প্রভাব পড়েনি। বড় কোন ক্ষয়ক্ষতিও হয়নি।
সূত্রের খবর, স্বাধীনতা দিবসে এটিসি ভবনে আলোক সজ্জা থেকে সম্ভবত এই আগুন লাগে। কি করে তা হোল খতিয়ে দেখা হচ্ছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্বস্তিতে কর্তৃপক্ষ। যাত্রীদের ওপর, উড়ানে কোন প্রভাব পড়েনি। বিমানবন্দরের কাজকর্ম ও স্বাভাবিক বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*