KOlKATA AIRPORT: ফ্লাইট ওড়ার আগেই পাইলটের কাছে এল হাইজ্যাক অ্যালার্ট, তোলপাড় দমদম বিমানবন্দর

Spread the love

প্রতিবেদন: যাত্রী ভর্তি বিমান। ওড়ার অপেক্ষা। কিন্তু ফ্লাইট ওড়ার আগের মুহূর্তে পাইলটের কাছে এল হাইজ্যাক অ্যালার্ট। যা নিয়ে বুধবার ভাইফোঁটার সকালে তোলপাড় দমদম বিমানবন্দর। আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। খবর পেতেই এয়ার ইন্ডিয়ার ওই বিমান থেকে যাত্রীদের নামিয়ে বিমানটিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চলছে তল্লাশি। ঘটনায় বিমানবন্দর কর্তপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।

জানা গিয়েছে, এদিন সকালে কলকাতা বিমান বন্দর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। ১০৫ জন যাত্রী নিয়ে ওই বিমানটি মুম্বই যাওয়ার কথা ছিল। সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি থেকে বিশেষ বার্তায় পাইলটকে জানানো হয় হাইজ্যাক অ্যালার্ট রয়েছে ওই বিমানে। হুলস্থুল পড়ে যায় গোটা এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা ছিল। বিমানের মধ্যে মিলেছে একটি চিরকুট।এরপরই ওই উড়ান সাময়িক বাতিল করা হয়। যাত্রীদের নামিয়ে বিমানটিকে নিরাপদ জায়গায় সরানো হয়। কীভাবে ওই চিরকুট বিমানে এল, সেই প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*