KOLKATA HIGH COURT: স্ট্যাম্প পেপার সংক্রান্ত অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

Spread the love

প্রতিবেদন: অভিযোগ উঠছে রাজ্যে এই মুহূর্তে ১০ টাকা ও ২০ টাকার স্ট্যাম্প পেপারের আকাল চলছে। এখন এই স্ট্যাম্প পেপার যাদের প্রয়োজন তাঁরা পড়ছেন সমস্যায়। এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। শুক্রবার মামলাটি নথিভুক্ত হয়েছে। আগামী ১৯ অক্টোবর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে। অভিযোগ উঠেছে, যে সব স্ট্যাম্প পেপার ভেন্ডারদের অনুমোদন রয়েছে, তাদের প্রশাসনের তরফে কিছু অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই নাকি বাজার থেকে ২৫ হাজারের বেশি স্ট্যাম্প পেপার তুলে নেওয়া হয়েছে। মামলাকারীর দাবি, এই সব স্ট্যাম্প পেপার নাকি পাঠনো হচ্ছে রাজ্যের থানাগুলোতে। অভিযোগ, সাধারণ তৃণমূল কর্মীদের বাড়ি গিয়ে স্ট্যাম্প পেপারে সই করানো হচ্ছে। আদালতে আবেদনকারীর আর্জি, পুলিশ যেন এই কাজে বিরত থাকে, এমন নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে এই সব স্ট্যাম্প পেপার বাজেয়াপ্ত করা হোক।অভিযোগকারীর আরও দাবি, স্ট্যাম্প পেপার তুলতে হলে নির্দিষ্ট কিছু আইন মেনে তা করতে হয়। প্রতিটি স্ট্যাম্প পেপারের একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন হয়। কিন্তু অভিযোগ এক্ষেত্রে কোনও নিয়মই মানা হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*