Kolkata Hotel Fire Breakout : নিহত নয়, সাংবাদিক সহ সাত জনই বাংলাদেশি

Onlookers and fire personnel gather at the site following a fire at a hotel in Kolkata on August 19, 2026. At least nine people were killed and several others injured in a fire at a hotel in the Indian city of Kolkata on August 19, a senior fire department official said. (Photo by Dibyangshu SARKAR / AFP)
Spread the love

রোজদিন ডেস্ক: মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকান্ডে (Kolkata Hotel Fire Breakout) নিহত নয় জনের সাত জনই বাংলাদেশের বাসিন্দা। তাঁদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, স্ত্রী, শিশুপুত্র ও তাঁর শ্বশুর আছেন। এই ছাড়া আমিনবাজারের বেগুনবাড়ি র আহমেদ বাবুও এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মহম্মদ খালেদ জানান, এই অগ্নিকান্ডে নিহত নয় জনের মধ্যে সাতজনই বাংলাদেশের। দুজন ভারতীয়। বাংলাদেশের অপর দুই নিহতর পরিচয় জানার চেষ্টা হচ্ছে।
তাঁরা সকলেই চিকিৎসা, ব্যবসা সংক্রান্ত কাজে কলকাতা গেছিলেন।
ভয়াবহ এই অগ্নিকান্ডের পর সরকার হোটেলটি বন্ধ করার নির্দেশ দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*