হিমাচলের চম্বায় ভয়াবহ ধস নেমে ১৩ জনের মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : 
হিমাচল প্রদেশের চম্বায় আজ পাহাড় থেকে ভয়াবহ ধস নেমে একটি গাড়ির ওপর পড়লে ১৩ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান।। কিল্লার – উদয়পুর রোডে কাদু নালার কাছে পাঙ্গি উপত্যকায় এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
সূত্রের খবর, গাড়িটি লাহুল – স্পিতির উদয়পুর থেকে পাঙ্গিতে যাচ্ছিল। ১৫ জন যাত্রী বোঝাই গাড়িতে আচমকাই ওপর থেকে বিশাল পাথর এসে চাপা দেয়৷
গত কয়েকদিন ধসের জন্য ওখানে যান চলাচল বন্ধ থাকার পর আজ সকালে তা ফের শুরু হয়। দুই আরোহী জীবিত আছেন। তাঁদের উদ্ধার করা হয়েছে। নিহত ১৩ জনের মধ্যে একটি ৬ মাসের শিশু আছে। পাথর পড়ে গাড়িটি কার্যত তালগোল পাকিয়ে যায়। পুলিশ ও উদ্ধারকারীদল গাড়ি কেটে দেহগুলি বার করেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*