রোজদিন ডেস্ক, কলকাতা:– DA মামলায় রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আইনি নোটিশ। আইনি নোটিশ পাঠালেন সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ।
জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এখন কার্যকর না হওয়ায় এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে, দাবি জানিয়ে আইনি নোটিস। এদিকে আজই শেষ সুপ্রিম কোর্টের DA সময়সীমা।
২৭ জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া DA-র ২৫ শতাংশ দিয়ে দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত DA দেওয়া নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। যার ফলে দ্বন্দ্বে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। এই পরিস্থিতিতে, বকেয়া না পেলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

Be the first to comment