এস আই আর, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কে চিঠি কংগ্রেস সহ ২৩ টি দলের

Spread the love

রোজদিন ডেস্ক: এস আই আরের প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেস সহ ২৩ টি রাজনৈতিক দল ও নির্দল সাংসদ কপিল সিবাল যৌথ ভাবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সুর্য কান্তকে চিঠি দিয়েছেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই বিষয়ে সমাজ মাধ্যমে লেখেন,”এস ইউ আর ই ” র (, সংহতি, ঐক্য ও প্রতিরোধ) ব্যানারে দেশের সব বিরোধী দল ঐক্য বদ্ধ হয়েছেন।
গত ৮ জুন ২১ টি রাজনৈতিক দল, একজন নির্দল সাংসদ ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে এস আই আর প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে প্রধান বিচারপতি কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। এবার ২৩ টি রাজনৈতিক দল, নির্দল সাংসদের স্বাক্ষর সম্বলিত চিঠি প্রধান বিচারপতি কে পাঠানো হোল। এবার আপ ও ডি এম কে ও এতে স্বাক্ষর করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, কংগ্রেস সহ বিরোধী দল গুলি প্রথম থেকেই এস আই আর প্রক্রিয়া য় নির্বাচন কমিশনের ভূমিকায় সরব হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*