রোজদিন ডেস্ক, কলকাতা:- জাস্টিন ট্রুডোর পর কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে প্রাক্তন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ৮৬ শতাংশ ভোটে পরাজিত করেন লিবেরাল পার্টির নেতা ৫৯ বছরের কার্নি। রবিবার ফলাফল সামনে আসে। লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা ভোটাভুটিতে মার্ককে জয়ী ঘোষণা করেন।
গতকাল সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। তাতে মার্ক কার্নি ১ লক্ষ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট। মার্ক কার্নি ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অফ ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।
৯ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে কানাডা। এতদিন এই দায়িত্ব সামলেছেন জাস্টিন ট্রুডো। তাঁর আমলে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক বিবাদ চরমে পৌঁছায়। ট্রুডো তাঁর বিদায়ী ভাষণে জনগণকে দেশের ভবিষ্যৎ নিয়ে নিযুক্ত থাকার আহ্বান জানান। তাঁর কথায়, ‘আমাকে ভুল বুঝবেন না। এত বছরে যা করেছি, তার জন্য গর্বিত।’ কার্নির বক্তব্য, ‘তাঁর নতুন সরকার শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করবে।’

Be the first to comment