LIFE CERTIFICATE: ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ায় বিপুল সাড়া, জমা পড়ল ৯৬ হাজারেরও বেশি আবেদন

Spread the love

প্রতিবেদন: পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও সরল করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান শুরু হয়েছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই রাজ্যব্যাপী কর্মসূচির প্রথম ৬ দিনেই মিলেছে বিপুল সাড়া। নভেম্বরের প্রথমেই ৯৬ হাজার ৩৬৩টি ডিজিটাল জীবন সংশাপত্র তৈরি হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। অর্থ দফতরের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অভিযান চলবে নভেম্বর মাস জুড়ে। কাজের দিনগুলিতে রাজ্যের সব পেনশন বিতরণকারী ট্রেজারি এবং ব্যাঙ্কের শাখায় বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে পেনশনাররা সরাসরি উপস্থিত হয়ে অথবা বাড়ি থেকেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেজারি ও ব্যাঙ্কগুলিতে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যাতে পেনশনাররা সহজেই ডিএলসি জমা দিতে পারেন। অতি প্রবীণ, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম পেনশনারদের জন্য প্রয়োজনে ট্রেজারির কর্মীরা তাঁদের বাড়ি গিয়ে ডিজিটাল সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করছেন। এ ছাড়া, আধার বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের জন্য ইউআইডিএআই-এর সঙ্গে সমন্বয় রেখে অভিযোগ নিষ্পত্তি কেন্দ্রও চালু করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*