কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোই এর ভাইকে গ্রেফতার এনআইএর

Spread the love

রোজদিন ডেস্ক :
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোই এর ভাই আনমোলকে গ্রেফতার করলো এনআইএ। আমেরিকা তাকে ফেরত পাঠাতেই আজ দিল্লি বিমানবন্দর থেকে তাকে পাকড়াতে করে এনআইএ। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যা-সহ একাধিক অভিযোগ আছে তার নামে।গত বছর আমেরিকায় গ্রেফতার হওয়ার পর তাকে ভারতে ফেরত পাঠানোর জন্য লাগাতার চেষ্টা করা হচ্ছিল। আজ দেশের মাটিতে পা রাখা মাত্র তাকে গ্রেফতার করে এনআইএ। নিয়ে যায় আদালতেও।
সূত্রের খবর, ধৃত আনমোলের বিরুদ্ধে ভারতে ১৮টি মামলা বিচারাধীন। ২০২২ সালে পঞ্জাবে বিখ্যাত গায়ক সিধু মুসেওয়ালা হত্যা-সহ একাধিক গুরুত্বপূর্ণ অপরাধের অভিযোগ আছে তার বিরুদ্ধে।
সিধু হত্যার পর জাল পাসপোর্ট ব্যবহার করে আমেরিকায় চলে যায় সে। ওখানেও জাল নথি ব্যবহারের অভিযোগ আছে তার নামে। ওই দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদনও করে। এই সবের মাঝে গত বছর গ্রেফতারও হয়।
আনমোলের দাদা লরেন্স গত দশ বছর গুজরাটে কারাবন্দি থাকলেও তার নির্দেশে নানা অপরাধমূলক কাজ করে আনমোল সহ তার দলবল।
আজ আমেরিকা ২০০ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। তাদের অন্যতম আনমোল কে এনআইএ গ্রেফতার করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*