যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রাক্তন সম্পাদক তথা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবরের নামে। গতবছর অক্টোবরে প্রিয়া রমানি নামে এক সাংবাদিক একটি নিবন্ধ লিখে জানান, এক সম্পাদক তাঁকে যৌন নিগ্রহ করেছিলেন। কিন্তু তাঁর নাম জানাননি। তার পরে বেশ কয়েকজন মহিলা টুইটারে একই অভিযোগ করেন। সম্প্রতি প্রিয়া জানিয়েছেন, তিনি যে সম্পাদকের কথা লিখেছিলেন, তিনি এম জে আকবর।
প্রিয়ার অভিযোগ, এশিয়ান এজ সংবাদপত্রের চাকরির জন্য আকবর তাঁর ইন্টারভিউ নিয়েছিলেন। তাঁকে মুম্বইয়ের এক অভিজাত হোটেলে ডেকে পাঠানো হয়েছিল। আকবর তাঁকে পানীয় অফার করেন। নিজের কাছে বসতে বলেছিলেন।
আকবর এখন নাইজেরিয়ায় গিয়েছেন বলে জানা যাচ্ছে। এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে প্রশ্ন করা হয়, আপনি একজন মহিলা। আপনার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। আপনি কি তদন্তের নির্দেশ দেবেন ? যদিও সুষমা এই প্রশ্নের কোনও জবাব দেননি।

Be the first to comment