আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। ভোরের আলো ফুটতেই ঘাটে ঘাটে শুরু হয়েছে তর্পণ। ভোর থেকেই শুরু হয়েছে পিতৃপুরুষের উদেশ্যে জলদান। সেই মতো তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধ পুকুরে ভোর থেকেই চলে তর্পণ। এলাকার বহু মানুষ দুধ পুকুরে তর্পণ করেন তাই মন্দিরে সকাল থেকেই ভিড় উপচে পড়ে।

Be the first to comment