INC তে ব্যাপক রদবদল, পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ আবদুল খালেক এ আই সি সি র সম্পাদক হলেন

Spread the love

রোজদিন ডেস্ক: জাতীয় কংগ্রেসের সাংগঠনিক কাঠামোয় বৃহস্পতিবার ব্যাপক রদবদল হোল। পশ্চিম বঙ্গের প্রাক্তন সাংসদ আবদুল খালেক এ আই সি সি র সম্পাদক হলেন।।
ঘটনা চক্রে এইদিন ছিল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন। আগামী বছর উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যের বিধান সভা নির্বাচনের আগে জাতীয় কংগ্রেসের বিভিন্ন স্তরে এই ব্যাপক রদবদল তাৎপর্য পূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।
দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের অনুমোদন ক্রমে সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষরিত এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।
নির্বাচন মুখি উত্তর প্রদেশে ছয় সদস্য র সম্পাদক পদগুলিতে কোন রদবদল হয় নি। নতুন তালিকায় সম্পাদক পদে ওই রাজ্যের সব থেকে বেশি প্রতিনিধি আছেন।
বিবৃতি অনুযায়ী ২৫ জন সম্পাদক ও যুগ্ম সম্পাদক কে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্য,কেন্দ্র শাসিত অঞ্চল ইত্যাদি থেকে ৮১ জন সম্পাদক কে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভোটমুখী পঞ্জাব ও গুজরাট থেকে চার জন করে সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।।ভোটমুখী অপর দুই রাজ্য উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশে যথাক্রমে তিনজন ও দুজন জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন।
সূত্রে র খবর, ব্যাপক হারে এই রদবদলে সম্পাদকের দায়িত্ব দেওয়া নিয়ে রাহুল গান্ধী ও সম্পৃক্ত ছিলেন।
গত সেপ্টেম্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কে সি বেণুগোপাল ৬৪ জন এ আই সি সি সম্পাদকের সঙ্গে কথা বলেন, বৈঠক করেন।।
রাহুল গান্ধী সম্পাদক দের তাঁদের কাজ, চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে তাঁরা কতটা সময় দিতে পারবেন সব কিছু জিজ্ঞাসা করেন। তিনি ও প্রিয়াঙ্কা গান্ধী সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পাঁচ জন করে বিশিষ্ট কংগ্রেস কর্মীকে চিহ্নিত করতে ও এ আই সি সি র তিনজন করে সেরা সম্পাদকের কথাও জানতে চান।
বিভিন্ন রাজ্যে দলকে চাঙা করতে এই উদ্যোগ।
প্রণব ঝা ও গৌরব পান্ধি দলের জাতীয় সভাপতির কার্যালয়ে থাকবেন। বিনীত পুনিয়া ও রুচিরা চতুর্বেদী দলের যোগাযোগ, প্রচার, ডিজিটাল ও সোসাল মিডিয়া সহ মিডিয়ার দায়িত্বে থাকছেন।
অব্যাহতি দেওয়া ২৫ জন সম্পাদকের মধ্যে অম্বা প্রসাদ, দিব্যা মাদেরনা, বি এম সন্দীপ, টি এন প্রতাপন প্রমুখ আছেন৷
বিজেপি র বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য স্তরে সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়তে চায় শতাব্দী প্রাচীন এই দল, এমন টাই মনে করেন ওয়াকিবহাল মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*