আমফানের টাকা না পাওয়া নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মমতাকে। এবার ‘ইয়াসে’র আগেই শুরু হয়ে গেল কেন্দ্র-রাজ্য সংঘাত। ফের বাংলা বঞ্চনার শিকার বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের বৈঠকের পর মমতা জানিয়েছেন, ‘ইয়াসের জন্য ওডিশাকে ৬০০ কোটি ও বাংলাকে ৪৫০ কোটি টাকা অগ্রিম দেওয়া হবে।’ বাংলা বড় জেলা হওয়া সত্ত্বেও কেন এই ভেদ, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
মমতা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ দিনের বৈঠকে জানানো হয়েছে ইয়াসের প্রাক্কালে অগ্রিম বরাদ্দ হিসেবে অন্ধ্রপ্রদেশকে ৬০০ কোটি ও ওডিশাকে ৬০০ কোটি টাকা দেওয়া হবে। আর বাংলাকে দেওয়া হবে ৪৫০ কোটি। এ কথা শুনে মমতা প্রশ্ন করেন, ‘আকারে বড় রাজ্য ও বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও কেন বাংলার ক্ষেত্রে কম টাকা বরাদ্দ করা হল?’
উত্তরে অমিত শাহ জানিয়েছেন, ‘এর পিছনে সায়েন্স আছে।’ সাংবাদিক বৈঠকে মমতা সেই জবাব প্রসঙ্গে বলেন, ‘আমি একটু-আধটু পলিটিক্যাল সায়েন্স বুঝি, সায়েন্স টা ঠিক বুঝি না।’

Be the first to comment