ভাষারক্ষার শপথ, আগামীতে দলের কর্মসূচি জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কার্যত স্তব্ধ কলকাতার ধর্মতলার সভাস্থল।

এদিন ধর্মতলার সমাবেশ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়ে দলের নতুন কর্মসূচি ঘোষণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সমাবেশ থেকে কর্মীদের নতুন কর্মসূচি দিলেন দলনেত্রী। আগামী ২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল হবে প্রতিটি ব্লকে।

এদিন সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিবাদে নামুন। এ বার শুরু হলো ভাষারক্ষার শপথ।’ এদিন তিনি বলেন, দলের সম্পদ আমাদের কর্মীরা। আমার সম্পদ মা মাটি মানুষ। যত কুৎসা করবেন, তৃণমূলের শক্তি বাড়বে। তৃণমূলকে শেষ করা অতো সহজ নয়।’

পোস্টার ছেঁড়া প্রসঙ্গে এদিন মমতা বলেন, “আগে পাহেলগাঁও সামলাও, কাশ্মীরকে সামলাও। আমাদের এখানে কেন সেন্ট্রাল ফোর্স। বাংলায় স্টেট ফোর্স কাজ করবে। চ্যালেঞ্জ করছি, কত লোককে জেলে জায়গা দিতে পারবেন? আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*