আজ রাখী পূর্ণিমা, রাজ্য সংগীত লিখে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ রাখী পূর্ণিমা! ভাগ নয় বরং এক হয়ে থাকার বার্তাবহ এই দিন। পবিত্র বন্ধনে ভাই-বোন সহ সকল মানুষকে একে অপরের প্রতি ভালোবাসার বাঁধনে বেঁধে থাকার বার্তা দেয় এই দিন।

রাখী পূর্ণিমার সকালে বাংলার সকল মানুষকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু শুভেচ্ছাই নয় বাংলার রাজ্য সঙ্গীতের লাইনও লেখেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ” বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান”- এরপর সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “সকলকে জানাই পবিত্র রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*