গোটা বাংলা ভয়াবহ দুর্যোগের কবলে; সাংবাদিক সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের জেরে বাংলার বহু গ্রামে জল ঢুকে গিয়েছে বলে নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাংবাদিক সম্মেলনে আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উপকূলবর্তী এলাকায় গ্রামগুলিতে জল ঢুকছে। পূর্ব মেদিনীপুরে ৫১টি নদীবাঁধ ভেঙেছে। গোসাবার গ্রামগুলি প্লাবিত। ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘা, শংকরপুর এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নন্দীগ্রামে গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে ৩.৮ লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ১৫ লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে’। বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা।

মুখ্যমন্ত্রী আরও জানান, ‘উপকূলবর্তী এলাকায় ১৩০ কিমি বেগে ঝড় হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানে ঘণ্টায় ৭৫ কিমি বেগে ঝড় হবে। ল্যান্ডফলের প্রক্রিয়া ৩-৪ ঘণ্টা ধরে চলবে’। ঝড়ের জেরে দিঘায় তুমুল জলোচ্ছ্বাস। কুলতলি, পাখিরালায়, সুন্দরবন, ফ্রেজারগঞ্জে বাঁধ ভেঙেছে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*