MAMATA TWEET: দিল্লিতে বাড়ি ভেঙে একাধিক মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় শোক তৃণমূলনেত্রীর

Spread the love

প্রতিবেদন: নয়াদিল্লিতে বহুতল ভেঙে পড়ে এরই মধ্যে একাধিক মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। গোটা ঘটনায় আঙুল উঠছে বিজেপি সরকারের দিকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডলে তিনি শোক জানিয়ে লেখেন, “আজ দিল্লিতে হোস্টেল ভবন ধসে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে আমি গভীরভাবে শোকাহত।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শোকার্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রতিটি জীবনই মূল্যবান, তবে স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীদের প্রাণহানি আরও বেশি বেদনাদায়ক।
আসুন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কার্যকর সমাধান খুঁজে বের করি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*