Mandarmani sea mishaps, নিখোঁজ তরুণ দম্পতি, তাঁদের আত্মীয়ের বালক পুত্রের মৃতদেহ উদ্ধার 

Spread the love

রোজদিন ডেস্ক :

মন্দারমণির সমুদ্রে ডুবে (Mandarmani sea mishaps) এক বালকের মর্মান্তিক মৃত্যু হোল আজ। নিখোঁজ তরুণ দম্পতি সুমন শীল (২৪) ও বৃষ্টি শীল (১৮)। তাঁদের সঙ্গেই মৃত বালক সোমনাথ হালদার ( ১০) সমুদ্রস্নানে এসেছিল। সে দম্পতির আত্মীয় বলে জানা যায়। সূত্রের খবর, নিখোঁজ দম্পতি নদীয়ার শান্তিপুরের বাসিন্দা। তাঁদের আত্মীয় মন্দারমণির মোহনায় ভাড়া থাকেন। তাঁর বালক পুত্রকে নিয়ে মন্দারমণির সৈকতে বেড়াতে গিয়ে বিকেলে সমুদ্রে নেমে তলিয়ে যান তাঁরা তিন জনই। বালক সোমনাথের দেহ উদ্ধার হলেও দম্পতি এখনও নিখোঁজ। তাঁদের খোঁজ চলছে।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। প্রশাসনের দাবি, সমুদ্রে নেমে স্নান না করার জন্য বারবার সতর্ক করা হলেও অনেকে তা শোনেন না। এই মর্মান্তিক ঘটনা কি ভাবে হোল তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*