রোজদিন ডেস্ক: এক বেসরকারি টি ভি চ্যানেলের অনুষ্ঠানে অডিশন ঘিরে বিভিন্ন বর্ধমানের একটি গার্লস’ হাই স্কুলে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়।।মহিলাদের তুমুল ভিড় জমে। অডিশনের জন্য গেট খুলতেই শুরু হয় তুমুল হুড়োহুড়ি। বেশ কয়েকজন মহিলা অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড ভিড়ে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি হয়।। বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মহিলা ওই অডিশনে অংশ নিতে যান। পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।। অডিশন ও মাঝ পথে বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

Be the first to comment