সল্টলেকের সেক্টর ৫-এর একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার সল্টলেকের সেক্টর ফাইভের একটি ফ্লেস্ক তৈরির কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ডেকেছে এলাকা। দাউদাউ করে জ্বলছে কারখানাটি। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে হঠাৎ টেকনোপলিসের কাছে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। প্রচুর পরিমানে দাহ্য পদার্থ জমা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। মুহূর্তে কারখানায় বাকি অংশে ছড়িয়ে পড়ে আগুন। অনর্গল কালো ধাঁয়ো বেরতে থাকে। সঙ্গে দাউদাউ করে জ্বলতে থাকে কারখানা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন দমকলের কর্মীরা। পাঁচিল টপকে ভেতরের ঢোকার চেষ্টা করছেন তাঁরা। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জনবহুল এলাকায় হওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। ঘটনায় কোনও হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনার তদারকি করছেন তিনি। এই নিয়ে চারদিনে শহরে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*