১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন বাংলার মেহুলি ঘোষ

Spread the love
দেবীপক্ষতেই লক্ষ্যভেদ মেহুলির। বুয়েনস আয়ারসে যুব অলিম্পিকে আবার বাজিমাত বাঙালি কন্যার। ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেলেন বাঙালি শুটার কন্যা। যুব অলিম্পিকে প্রথম বাঙালি হিসেবে নজির। তবে শেষ শটটা পারফেক্ট হল না। ৯.১ স্কোরে থামলেন মেহুলি। ফাইনাল স্কোর ২৪৮ পয়েন্টে। কমনওয়েলথেও অল্পের জন্য সোনা হাতছাড়া ডেনমার্কের স্টেফানির কাছে। আজব নিয়মের বেড়াজালে পড়ে যাওয়া হয়নি এশিয়ান গেমসে।
তাই পুরো ফোকাসটা ছিল যুব অলিম্পিকে। আর তাতেই আবার লক্ষ্যভেদ মেহুলির। কোয়ালিফায়ারে শীর্ষে থেকে ফাইনালে পৌঁছেছিলেন। তবে এখানেও ভাগ্যটা তাড়া করে বেড়াল মেহুলিকে । মেহুলির পদক ভারতকে ৩ নম্বর রুপোটা এনে দিল। ছেলেদের শুটিংয়েই রুপো পেলেন তুষার মানে। জুডোতে পদক তবাবি দেবীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*