সুস্মিতা রায়:
মেক্সিকো র প্রথম মহিলা রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউম রাস্তায় হেঁটে যাওয়ার সময় যৌন হেনস্থার শিকার হলেন। এই ঘটনা য় চাঞ্চল্য দেখা দিয়েছে। ক্ষুব্ধ রাষ্ট্রপতি নিজেই জানান, তাঁর সঙ্গেই যদি এমন ঘটনা হয়, তবে দেশের তরুণীদের অবস্থা সহজেই অনুমেয়। নারীদের ব্যক্তিগত স্থান অপব্যবহার করার কোন অধিকার পুরুষদের নেই। তবে ওই ব্যক্তি সম্ভবত মদ্যপ ছিলেন বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত তাঁর পূর্বসূরি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের মত ক্লাউদিয়া ও সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করেন৷ এতেই তিনি অভ্যস্ত। এই ঘটনার পর ও এই অভ্যাস বদলের কোন পরিকল্পনা তাঁর নেই বলে জানান।
সূত্রের খবর, এক সরকারি দফতর থেকে অন্য দফতরে যাওয়ার সময় আচমকাই এক ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা করেন। আচমকা এই ঘটনা র আকস্মিকতায় হতচকিত হলেও মুহূর্তের ওই ব্যক্তির হাত সরিয়ে দেন ক্লাউদিয়া। তাঁর একজন কর্মী ও ঝটিতি চলে আসেন। তবে নিরাপত্তা রক্ষী দের কাছাকাছি দেখা যায় নি বলে জানা গেছে।
এই ঘটনা মুহুর্তে ভাইরাল হওয়ায় মেক্সিকো প্রশাসন ও সরকার ও অস্বস্তি তে পড়েছে। অভিযুক্ত ব্যক্তি র বিরুদ্ধে রাষ্ট্র পতি অভিযোগ দায়ের করেছেন বলে প্রকাশ।
ল্যাটিন আমেরিকার এই দেশটিতে নারী নির্যাতন, নিগ্রহর ঘটনা উত্তোরত্তর বৃদ্ধি পাওয়ায় উদবিগ্ন সরকার। শুধু মহিলা হওয়ার জন্য এখন অবধি ওই দেশে ৫০১ জন নিহত হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৮২১ টি। নারীদের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনা রুখতে ক্লাউদিয়া কঠোর আইন প্রনয়ণের পক্ষপাতী। যদি ও প্রকাশ্য রাস্তায় তাঁকে এমন হেনস্থার কথা তিনি ভাবেননি।
অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

Be the first to comment