রোজ দিন ডেস্ক, কলকাতা:- মহারাষ্ট্রে কর্মরত পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে খুন। বস্তাবন্দী একটি ডোবা থেকে উদ্ধার তার টুকরো টুকরো দেহ। রাতে কফিনবন্দি দেহ আসে বাদুড়িয়ার রুদ্রপুরে তার বাড়িতে।
জানা গেছে, বাদুড়িয়া থানার রুদ্রপুরে বছর ৩৩ বয়স আবুবক্কর মণ্ডল বেশ কয়েক বছর সে মহারাষ্ট্রের ভাসি থানার ওয়াসিগাও থাকত মহারাষ্ট্রে। তিনি শ্রমিকের কাজ করতেন। মূলত রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে তার স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করতেন। গত রবিবার সন্ধ্যার পর থেকে আবু বক্কর মণ্ডলের কোনও খোঁজ পারছিল না তার পরিবার। বারবার তার মোবাইলে ফোন করলেও সুইচ বন্ধ বলছিল। সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার।
গত মঙ্গলবার সে যেখানে থাকত তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতরে বস্তাবন্দী অবস্থায় টুকরো টুকরো করা তার দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে তার পরিবার শনাক্ত করে। এরপর দেহটি পুলিশ মর্গে ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ গতকাল রাতে বাদুড়িয়ার রুদ্রপুরের তার বাড়িতে আনা হয়। দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে তার মা-বাবা সহ তার আত্মীয় পরিজনরা।
মহারাষ্ট্রে কর্মরত পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে খুন

Be the first to comment