রোজদিন ডেস্ক : বারানসির সাংসদ তিনি। এবার কলকাতায় গঙ্গা বক্ষে নৌকা সফর করে মুগ্ধ তিনি! শুধু নির্বাচনী প্রচার নয়, এবার গঙ্গা বক্ষে নৌকা সফর করে কথা বললেন মাঝি মাল্লাদের সঙ্গেও। আজ নিজেই জানালেন সেই কথা।
সমাজ মাধ্যমে তাঁর এই গঙ্গা সফরের ছবিও দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকাশ করেছেন তাঁর মুগ্ধতা। বলেন,সব বাঙালির কাছেই গঙ্গার এক বিশেষ স্থান আছে। এই রাজ্যের আত্মাই হল এই নদী। যার পবিত্র জল চিরকাল এক সভ্যতাকে বহন করেছে।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাঁকে সকালে গঙ্গার ঘাটে দেখে বিস্মিত উপস্থিত মানুষ জন।
গত বছর বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, বিহারের এই গঙ্গা বাংলাতেও গেছে। বিহারের জয় বাংলার জয়েরও পথ প্রশস্ত করেছে বলে জানিয়েছিলেন। আজ গঙ্গা তীরে ভ্রমণ ও গঙ্গা বক্ষে নৌকা সফরে তিনি যে মুগ্ধ তা গোপন করেননি প্রধানমন্ত্রী।
আজ সকালে বেশ কিছুক্ষণ তিনি গঙ্গার ঘাটে কাটিয়েছেন,উপভোগ করেছেন এর সৌন্দর্য, নৌকায় চড়ে মাঝিদের সঙ্গে কথা বলে তাঁদের জীবনের কথা জেনেছেন। তাঁদের কঠোর পরিশ্রমকে কুর্নিশ জানান তিনি।

এই রাজ্য ও এখানকার জনগণের উন্নয়ন নিয়ে তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ বলে ও জানান প্রধানমন্ত্রী।
গতকাল রাজ্যে প্রথম দফার নির্বাচনে বিপুল ভোট পড়েছে। এর ফলাফল কোন দিকে যাচ্ছে তা নিয়ে রাজনীতির কারবারিদের চর্চা এখন তুঙ্গে।
এর ই মাঝে শান্ত, স্নিগ্ধ গঙ্গায় প্রধানমন্ত্রীর প্রাতঃভ্রমণ নিঃসন্দেহে অন্য মাত্রা এনে দিয়েছে।
আজ তিনি নির্বাচনী প্রচারে পানিহাটি যাবেন। যেখানে তাঁর দলের হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আর জি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ।
যাবেন বারুইপুরও। দুটি জায়গাতেই প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেখানকার মানুষ জন।

Be the first to comment