প্রচারে এসে আপ্লুত প্রধানমন্ত্রী, স্মরণ করলেন অযোধ্যার কথা 

Spread the love

রোজদিন ডেস্ক : 

রাজ্যে প্রচারের ঝড় তুলেছিলেন তিনি। প্রতিটি জনসভায় জলপ্লাবন দেখে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাজ্যবাসীর উদ্দেশ্যে বাংলায় খোলা চিঠি লিখলেন, বাংলায় অডিও বার্তা ও দিলেন।

এই রাজ্যে তাঁদের দলের জয় যে নিশ্চিত তা আগেই বলেছেন তিনি, আজ ফের তা বলেন।

অডিও বার্তায় পরিস্কার বাংলায় নিজের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সময়কার স্মৃতি, অভিজ্ঞতার বর্ণনা দেন। বাংলায় লেখা দীর্ঘ খোলা চিঠিতে প্রধানমন্ত্রী রাজ্যের জনসাধারণকে তাঁর পরিবারবর্গ বলে উল্লেখ করেন। বলেন, পশ্চিমবঙ্গের পুরো নির্বাচনী প্রচার চলাকালীন তিনি যে অগাধ স্নেহ ও আশীর্বাদ পেয়েছেন, তা তাঁকে এক নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছে।

এখানকার নারীশক্তি, যুবশক্তি, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, সকলেই বিকশিত বাংলা গড়তে সঙ্কল্প বদ্ধ বলে জানান।

বাংলায় তাঁর অডিও বার্তাটি অবশ্য এআই দিয়ে তৈরি।

রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিতে প্রধানমন্ত্রী সবাই মিলে এই রাজ্যকে উন্নত করা তোলার কথা বলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*