রোজদিন ডেস্ক : ইদানীং তাঁর মুখে প্রায়শই জয় মা কালী শোনা যায়। আজ কলকাতার অন্যতম শ্রেষ্ঠ, ঐতিহ্যবাহী ঠনঠনিয়া কালীমন্দিরে ভক্তি ভরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বিকেলে তিনি সেখানে যান। নিজেই সেখানকার দোকান থেকে মায়ের জন্য মিষ্টি, মালা, ফুল কিনে পুজো দেন। আরতিও করেন। পুরোহিত কালীপ্রতিমার ফুল প্রধানমন্ত্রীর মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করেন।

অত্যন্ত সাধারণ একজন পুন্যার্থীর মত তাঁর সহজ ব্যবহারে আপ্লুত পুরোহিত।
বাইরে তখন প্রধানমন্ত্রীর অপেক্ষায় সংশ্লিষ্ট এলাকা রীতিমত জনসমুদ্র।
কালী মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী বি কে পাল এভেনিউ-এ। সেখানে রোড শো করেন। মানিকতলা, বেলেঘাটা, চৌরঙ্গী-সহ সাত বিধানসভার প্রার্থীদের সমর্থনে তাঁর এই রোড শো ঘিরে জনকল্লোল আছড়ে পড়ে। তাঁকে একটু দেখার জন্য আমজনতার উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। সাত বিধানসভার প্রার্থীরা প্রধানমন্ত্রীর গাড়ির সামনে ছিলেন। বহু এলাকায় তাঁদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়।

Be the first to comment