কিছু জেলায় তৃণমূল খাতাই খুলতে পারবে না

Spread the love

রোজদিন ডেস্ক : গতকাল রাজ্যের প্রথম দফার নির্বাচনের দিনও রাজ্যে ছিলেন তিনি। মুর্হুমুর্হু খবর ও পেয়েছেন। আজ বারুইপুরের জনসভায় শাসক দলকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এবার অনেক জেলায় খাতাই খুলতে পারবে না ওরা। ৪ মে-র পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ই ক্ষমতায় আসবে। সবাই সব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন। পিএম, সিএম একসাথে, উন্নয়ন হবে দিনে রাতে!
প্রধানমন্ত্রীর মুখে আজ শোনা যায় বিপ্লবের কথা। বলেন, এই রাজ্যে বিপ্লব আসছে। এর মূলে এখানকার জনতাই আছেন। ভারতের সংবিধান আমজনতা কে যে ভোটাধিকার দিয়েছে, তাই বিপ্লব আনতে সাহায্য করবে।
তৃণমূলের দুর্নীতি, সিন্ডিকেট, নারীদের ওপর অত্যাচার, বেকারত্ব থেকে তাঁরা মুক্তি দেবেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এখন হুমকি দেওয়া হয়। দেওয়ালে দেশবিরোধী কথাবার্তা লেখা হচ্ছে। পড়ুয়াদের মিছিলে হাঁটতে বাধ্য করা হচ্ছে। পড়াশোনা হচ্ছে না। টিএমসি কে বিঁধে তিনি বলেন, যে সরকার নিজের রাজ্যের সব থেকে বড় শিক্ষাকেব্দ্র রক্ষা করতে পারে না, তারা রাজ্যকে কি বাঁচাবে?
দ্বিতীয় দফার ভোটে ও রাজ্যের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দেবে বলে প্রধানমন্ত্রীর আশা৷
আজ ও প্রচন্ড গরমে প্রধানমন্ত্রীর সভায় উপছে পড়া ভিড় ছিল। যা দেখে খুশি তিনি।
আজ বারুইপুরের বিখ্যাত পেয়ারা দিয়ে তাঁকে বরণ করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*