দেশটা কারও বাপের নয়, নয়কো জাতের খেলা- এই বাঙালীই ঘুচিয়েছিল, পরাধীনতার জ্বালা; এবার খেলার মাঠে প্রতিবাদে মোহনবাগান

Spread the love

ফুটবল মাঠ বরাবরই প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে। দেশের বিভিন্ন অংশে বিশেষ করে যে রাজ্যে বিজেপির সরকার, বাংলাভাষীরা সেখানে আক্রান্ত হচ্ছেন। বাংলা ভাষাকে অসম্মানিত করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে বারবার। এই নিয়ে
গোটা দেশে এই মুহূর্তে বিতর্ক চলছে বাংলা ভাষা নিয়ে। ডুরান্ড কাপের ম্যাচে প্রতিবাদ জানিয়েছিল ইস্টবেঙ্গল। নামধারী এফসির বিরুদ্ধে ম্যাচে বিশেষ টিফো এনেছিল তারা।
এ বার সেই পথে হাঁটল মোহনবাগান। ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে শনিবার ম্যাচে নামে মোহনবাগান। সেখানে বাংলা ভাষা নিয়ে টিফো হাতে মোহনবাগান সমর্থকরা। একটি টিফোয় লেখা, ‘বাঙালীর পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালীর ভাষা, সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।’ আরও একটি টিফো নজর কাড়ে। সেখানে লেখা ছিল ‘শহিদের রক্ত, কবির নোবেল। ভারতের মুকুটে বাংলা জুয়েল।’
এই ম্যাচে একাধিক টিফো নিয়ে আসেন মোহনবাগান সমর্থকরা। বাংলা ভাষা ও বাঙালীদের সমর্থনে বিভিন্ন টিফোয় লেখা একটি টিফোয় লেখা ছিল, ‘দেশটা কারও বাপের নয়, নয়কো জাতের খেলা। এই বাঙালীই ঘুচিয়েছিল, পরাধীনতার জ্বালা।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*