মনরেগা বাঁচাও সংগ্রাম, সমন্বয় কমিটি গড়লো কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : জাতীয় কংগ্রেস দেশব্যাপী মনরেগা বাঁচাও সংগ্রাম জোরদার করতে অজয় মাকেনের নেতৃত্বে নয় সদস্যের কমিটি গঠন করেছে। মনরেগা নিয়ে আন্দোলন এর তদারকি, পরিচালনা ইত্যাদি বিষয়ে এই কমিটি নজর রাখবে। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গঠিত এই কমিটির আহবায়ক হলেন অজয় মাকেন। অন্য সদস্যরা হলেন, জয়রাম রমেশ, সন্দীপ দীক্ষিত, উদিত রাজ, প্রিয়াঙ্ক খাড়গে, ডি অনসূয়া সিথাক্কা, দীপিকা পান্ডে সিং সুনীল পানওয়ার ও মনীশ শর্মা।
দলীয় সূত্রে প্রকাশ, সমন্বয় কমিটির এই সদস্যরা ছাড়া কংগ্রেসের সব শাখা সংগঠনের প্রধানরাও তাঁদের সহযোগিতা করবেন।
আজ দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল স্বাক্ষরিত এই সমন্বয় কমিটির কথা জানানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*