
মৌসুমী রায় সরকার ( বিভাগীয় প্রধান)
আজকের অতিথি – তনুজা পাল

আজকের রেসিপি – ‘ডাব ইলিশ’

‘ডাব ইলিশ’ বানানোর উপকরণ ও পদ্ধতি নিচে দেওয়া হল:
‘ডাব ইলিশ’
উপকরণ-
ইলিশ মাছ ৪-৫ পিস , সাদা কালো সর্ষে বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ,ডাবের শাঁস বাটা ১/২ কাপ,ডাবের জল প্রয়োজন মতো, চেরা কাঁচা লঙ্কা ৪-৫ টি নুন স্বাদমতো হলুদ ১/২ চা চামচ, সর্ষের তেল পরিমাণ।
প্রনালী-একটা টিফিন বক্স নিয়ে তাতে সর্ষে বাটা পোস্ত বাটা নুন হলুদ ডাবের শাঁস সামান্য ডাবের জল আর সর্ষের তেল দিয়ে মিক্স করে তাতে এক এক করে মাছ দিয়ে ভালো করে মাখিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ২০মিনিট ভাপিয়ে নিলেই তৈরি ডাব ইলিশ।
(তাহলে এবার বানিয়ে ফেলুন খুবই সহজ উপায়ে চট জলদি তৈরি সুস্বাদু ‘ডাব ইলিশ’ আর গরম গরম পরিবেশন করুন ও পরিবারের সাথে উপভোগ করুন। আবারো আসবো নতুন নতুন রেসিপি নিয়ে রোজদিনে মৌসুমীর রান্নাঘর সেগমেন্টে)
আপনাদের জন্য একটি ভালো খবর , এবার থেকে মৌসুমীর রান্নাঘর এ প্রতি শুক্রবার থাকছে আমিষ রেসিপি এবং শনিবার থাকছে নিরামিষ রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোজদিন।

Be the first to comment