রোজদিন ডেস্ক, কলকাতা:- এর আগেই বাংলার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ এনেছিলেন, ইডেন থেকে আইপিএল প্লে অফ ম্যাচ তুলে নিয়ে আদপে রাজনীতি হচ্ছে। আজ সেই কথারই প্রমাণ মিলল গুজরাটে বৃষ্টি হওয়ার কারণে বলেন আরূপবাবু। প্রসঙ্গত গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজকে পাঞ্জাব বনাম মুম্বাইয়ের ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হয়।এক প্রেস বিবৃতিতে অরূপ বাবু বলেন যে স্যাটেলাইটের মাধ্যমে বলা হয়েছিল কলকাতায় বৃষ্টি হবে সেই স্যাটেলাইট কি গুজরাটে বৃষ্টির কথা জানতে পারেনি। আসলে আবহাওয়া নয় পুরো বিষয়টাই রাজনীতি। আর কলকাতার ক্রীড়া প্রেমীরা, ক্রীড়া মোদী দর্শক বঞ্চিত হলেন শুধুমাত্র সংকীর্ণ রাজনীতির কারণে।
- আমরা অরূপ বিশ্বাসের প্রেস বিবৃতিটি হুবহু তুলে দিলাম:-
‘আমি আগেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলাম যে ইডেন থেকে প্লে অফ এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এদিন এই বিষয়টি আরো স্পষ্ট হয়ে গেল। বিসিসিআই ও আইপিএলের গভর্নিং বডি যে স্যাটেলাইটের থ্রু দিয়ে আবহাওয়াবিদ হয়ে বলেছিল এই সময় কলকাতয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে ইডেন থেকে প্লে অফ ও ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়া হলো গুজরাটে, সেই স্যাটেলাইট যে আবহাওয়া সংক্রান্ত বিষয় নয় রাজনৈতিক সংক্রান্ত বিষয়ে প্রভাবিত হয়ে এই রিপোর্ট দিয়েছিল তা এদিনে পরিষ্কার বোঝা গেল। সম্পূর্ণ রাজনৈতিক কারণে কলকাতার ক্রিকেটপ্রেমীরা যে বঞ্চিত হলেন তা আজ স্পষ্ট হয়ে গেল। যে স্যাটেলাইটের মাধ্যমে আজ কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বলে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই স্যাটেলাইট ধরতেই পারল না যে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও বৃষ্টি হতে পারে। কারণটা কোনোভাবেই আবহাওয়া সংক্রান্ত নয়,পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বাংলাকে বঞ্চনা করার লক্ষ্য নিয়ে করা, তা আরও একবার সকলে বুঝতে পারল।’
-অরূপ বিশ্বাস
ক্রীড়া মন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকার

Be the first to comment