আচমকা বদলে গেল নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের মুখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কমিশনের নির্দেশে নন্দীগ্রামের দায়িত্ব থেকে সরানো হল হিতেশ চৌধরিকে। তাঁর নিয়োগপত্র সংশোধন করে তাঁকে সিইও দফতরে রিপোর্ট করতে বলেছে কমিশন। ওই কেন্দ্রে নতুন পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে অখিলেশ কুমার সিংকে। কমিশনের নির্দেশ অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-সহ একাধিক বিধানসভা কেন্দ্রে তাঁকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং অবিলম্বে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। কেন হঠাৎ করে এই বদল, তা নিয়ে অবশ্য কমিশনের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*