ইরানে কারাবন্দি নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ 

Spread the love

রোজদিন ডেস্ক : 

তিনি মানবাধিকারেরর জন্য লড়েছেন। ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদি দীর্ঘদিন ধরে ইরানে কারাবন্দি। শুক্রবার তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সারা বিশ্বে। তাঁর মানবাধিকার প্রতিষ্ঠানের পক্ষে জানানো হয়, কারাগারে তিনি দুবার জ্ঞান হারান৷ অনুমান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের জানজানে কারাগারে বন্দি নার্গিস মোহাম্মদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে তাঁর নিরলস সংগ্রামের স্বীকৃতি হিসাবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ২০১০ সাল থেকেই কারাবন্দি তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*