নাবালক নিখোঁজে শীর্ষে রাজ্য, নিরাপদ শহর কলকাতা!

Spread the love

রোজদিন ডেস্ক : সারা দেশে সেরা নিরাপদ শহরের তকমা পেল কলকাতা।
এরই পাশে নাবালক নিখোঁজে শীর্ষে এই রাজ্য। শুধু নিখোঁজই না, তাদের উদ্ধারেও পিছিয়ে এই রাজ্য। যা নিয়ে অস্বস্তিতে রাজ্য প্রশাসন।
কেন্দ্রের এন সি আর বি রিপোর্টে এবারও নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা। এই নিয়ে পরপর চার বার এই শিরোপা মিললো। যা নিয়ে উল্লসিত শাসক শিবির। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, সঠিক তথ্য না দেওয়ার জন্যই এই তকমা মিলেছে। তাঁরা অভয়ার নৃশংস ধর্ষণ ও হত্যা, কসবা আইন কলেজে ছাত্রী ধর্ষণ ইত্যাদি ঘটনাকে হাতিয়ার করেছেন।
নাবালক নিখোঁজের বিষয়ে অবশ্য মুখ পুড়েছে রাজ্যের। এই বিষয়ে সব রাজ্যের থেকে এগিয়ে এই রাজ্য। অপর দিকে নিখোঁজ শিশুদের উদ্ধারে এগিয়ে আছে দক্ষিণের ছোট রাজ্য কেরল।
তবে সার্বিক ভাবে দেশে মানব পাচারের ঘটনা কমেছে বলে NCRB রিপোর্টে দাবি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*