রোজদিন ডেস্ক: পুরী তে আনন্দ করে বেড়িয়ে কলকাতা ফিরছেন তাঁরা। ট্রেন ছাড়তে তখন ও একটু দেরি আছে। জগন্নাথ এক্সপ্রেসে আয়েস করে বসে গল্প গুজব চলছে। আচমকা ই চেঁচিয়ে উঠলেন এক বয়স্ক মহিলা,, তাঁর গলার হার টেনে ছিঁড়ে নিয়ে নিমেষে উধাও হয়েছে এক দুষ্কৃতি। মহিলার সঙ্গে তাঁর কন্যা, জামাতা, নাতি প্রমুখ সবাই এতে হতবাক। কিছু বুঝে ওঠার আগেই যেভাবে তাঁর গলার হার টেনে নিয়ে পালালো দুষ্কৃতি, এতে অন্য যাত্রীরাও স্তম্ভিত।
জগন্নাথ এক্সপ্রেসের এ সি টু টিয়ারের এই ঘটনায় ক্ষুব্ধ তাঁরা। ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ আগের ঘটনা। পরিবারের সবাই এক জায়গায় বসে কথা বলছেন। মহিলা একটি আসনে একা বসেছিলেন। ছিনতাইকারী সেই সুযোগে তাঁর গলার টেনে নিয়ে ই প্ল্যাটফর্মে নেমে উধাও হয়।
হার টি অবশ্য সোনার ছিল না। নকল সোনার হার আসল ভেবে ই সম্ভবত তা ছিনতাই করে সে। টান মেরে তা নেওয়ার সময় মহিলার গলার কাছে সামান্য ছড়ে ও যায়। আতঙ্কে তিনি আর কোন কথাই বলতে পারছিলেন না।।পরিবারের এতজনের চোখের সামনে কার্যত হার ছিনতাই এর ঘটনা পুরী স্টেশনের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।
যাত্রীদের বক্তব্য, এ সি টু টিয়ারে যদি এই অবস্থা হয়, তবে নিরাপত্তা কোথায়!

Be the first to comment